রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ডেঙ্গু মোকাবিলা
দেশজুড়ে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করায় রোগীর চিকিৎসা সেবায় ১২ দফা জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এডিস মশা ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে মাঠপর্যায়ে কর্মরত মশককর্মীদের প্রশিক্ষণ প্রদান করেছে। উপযুক্ত কীটনাশক মাত্রা, প্রয়োগ পদ্ধতি, সঠিক স্থান ও সময়ে কীটনাশক প্রয়োগকরণ ও এডিস মশার প্রজনন স্থান চিহ্নিত ও ধ্বংশকরণ বিষয়ে ২ দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
চলতি মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় মশক নিধন অভিযান কর্মসূচি বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড়ভাবে তদারকি করতে ১০টি টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করবে চারটি টিম এবং উত্তর সিটি করপোরেশনে কাজ করবে তিনটি টিম।
ডেঙ্গু রোগের মোকাবিলা করতে নির্দেশনা জারি করেছে কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগ বলছে, স্কুলের ছাদ-আশপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে।
রাজধানীতে বিদ্যমান ডেঙ্গু পরিস্থিতিতে নগরবাসীকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার স্থান এবং ডেঙ্গু জ্বর সম্পর্কিত যে কোনো তথ্য বা ডেঙ্গু সম্পর্কিত যে কোনো অভিযোগের জন্য কন্ট্রোল রুম চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ডেঙ্গু মোকাবিলায় কাউন্সিলরকে আহ্বায়ক করে ওয়ার্ডে ওয়ার্ডে টাস্কফোর্স কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির সব ওয়ার্ডে প্রতি শনিবার ও বুধবার ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম নেওয়ার জন্য সাত সদস্য বিশিষ্ট টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।
দেশে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ডেঙ্গু পরিস্থিতিকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে যথাযথ দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।